সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

লেভেল প্লেয়িং ফিল্ড” নষ্ট করছে বিএনপির ছোট এক অংশ – ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার

বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটা অংশ সেই ফ্যাসিস্ট আওয়ামীলীগদের মতোই রাজনীতি করে যাচ্ছে। দলের পক্ষ থেকে এদেরকে চিহ্নিত করে প্রতিহত না করলে দিনে দিনে ভোট কমে যাবে-এ দলটির। এভাবে চলতে থাকলে ফ্যাসিস্ট দলের মতো তাদেরও তেমন পরিণতি হবে। ৮ ডিসেম্বর (সোমবার) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি আরো বলেন, বাবুগঞ্জে ব্রিজ উদ্‌বোধন কালে বিএনপির কিছু ব্যক্তি আমাকে সহ এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ। যা পুলিশের সামনে ঘটায় তারা আইনি পদক্ষেপ নিতে পারতো। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু ২/৩ বাজ বাঁশি বাজিয়েছে। নির্বাচনের আগেই পুলিশের এমন ভূমিকা। পরবর্তীতে তাদের ভূমিকা কেমন হবে? যখন যে দল আসে পুলিশ তখন সেই দলের দালালি করে যাচ্ছে। এমনটা চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ ঘটনার দুই দিন আগে মুলাদি উপজেলায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিল এলজিডির সচিব, জেলার ডিসি সহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা। সে অনুষ্ঠানও পণ্ড করে দিয়েছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে ছোট একটি অংশ। বিএনপির আগামীতে সরকার গঠন করবে- তাই এই দলের নেতাকর্মীরা ছোট দলের সাথে ভালো আচরণ করে, তাদের সহযোগিতা করবে এবং যারা হামলা, নির্যাতন করে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এমনটাই দাবি জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com