সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

র‌্যাবের অভিযানে বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ২ জন গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৯৯ বার
র‌্যাব-১ এর অভিযানে গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১), পিতাঃ নেয়ামত উল্যা, মাইজদী, নোয়াখালী এবং তার সহযোগী মোঃ মাসুদুল ইসলাম ওরফে জিসান (৩৯), পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, শালগাড়িয়া, পাবনা’কে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা হয় ১টি অস্ত্র, ০৬ রাউন্ড গোলাবারুদ, ইয়াবা ১৩,৩০০ পিচ, ১টি ফেরারী গাড়ি, শিশার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জালমুদ্রা (৪৯,৫০০ রুপি)।
 গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের সদস্য প্রায় ১০/১২ জন। তারা রাজধানীর বিভিন্ন আভিজাত এলাকা বিশেষ করে গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডের ব্যবস্থা করে থাকে।
 গ্রেফতারকৃত শরফুল হাসান ওরফে মিশু হাসান বাংলাদেশে নামী/দামী ব্রান্ডের বিলাশবহুল গাড়ীর ব্যবসা করে থাকে। সে বিলাসবহুল গাড়ী আমদানীর ক্ষেত্রে অনিয়ম ও ছলচাতুরির আশ্রয় নিত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। সে নিজেও দামী ব্রান্ডের গাড়ী ব্যবহার করত। তার ব্যক্তিগত ২টি রেঞ্চ রোভার, এ্যাকুয়া, ভক্স ওয়াগন ও ফেরারীসহ ৫টি গাড়ী রয়েছে। সে অত্যন্ত সুকৌশলে গাড়ীর ট্যাক্স জালিয়াতি করে থাকে। গ্রেফতারকৃত জিসানের এলাকায় একটি গরুর ফার্ম রয়েছে। যেখানে অবৈধ অনুমোদিত ব্রামান গরু লালন পালন করা হয়ে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ মামলা দাযের করা হবে বলে র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com