সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

যশোরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৯৮ বার
ফাইল ফটো

যশোরে ভৈরব নদে ডুবে সায়েম হুসাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি শহরতলী মোমিননগর নওদাগা গ্রামের মজির উদ্দিনের ছেলে। এছাড়া যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

মৃতের পিতা মজির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে তার ছেলে বাড়ির পাশে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে দুপুরের দিকে ভৈরব নদে গোসল করতে নামে। সায়েম সাতার না জানায় ভৈরব নদের বালিতে তলিয়ে যায়।

 

বন্ধুরা তাকে তলিয়ে যেতে দেখে তারা পালিয়ে যায়। দুপুর দেড় টার দিকে পরিবারের লোকজন তাকে খোজ করতে বন্ধুদের বাড়িতে গেলে জানতে পারেন সায়েম নদে নেমে তলিয়ে গেছে আর উঠেনি।

পরে পরিবারের লোজকন ও এলাকাবাসি নদ থেকে সায়েমকে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। হাসাপাতালে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহীনুর রহমান সোহান জানান, হাসপাতালে আনবার কমপক্ষে দুইঘন্টা আগেই সায়েমের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com