সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে স্কুল ছাত্র হত্যার ঘটনায় অজ্ঞাতনামা মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউপির রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

নিহতের বাবা মো. আনোয়ার খান বাদী হয়ে গতকাল রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন। (যাহার নং ১২)।

 

এজাহারে তিনি উল্লেখ করেন, গত রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় ছেলে সাকিবের এক বন্ধু বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সাকিব ২ দিন নিখোঁজ। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলাবাগানের মধ্যে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

 

যদিও এর আগে ছেলে হারানোর ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিলো।

 

সাকিবের মরদেহটি দেখতে গেলে তার জিব্বা ছিলো কামড় দেয়া, দুই চোখ বাহির হওয়া, মুখমন্ডল থেতলানো, গলায় জখমের চিহ্ন, সহ শরীরের প্রতিটি স্থানেই মারধরের চিহ্ন রয়েছে।

 

তবে উড়ো খবর হলো, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরীকে গ্রামের আরেক কিশোর পছন্দ করত। এ নিয়ে দুই কিশোরের দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হতে পারে সাকিবকে এমন কথা এখন গ্রামের সাধারণ মানুষের মুখে মুখে।

 

তবে পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে প্রকৃত ঘটনা মনে করছেন সাকিবের বাবা আনোয়ার খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com