সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-নিহতের ছেলে মিনহাজ বেপারী ওরফে শামীম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে-পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে যাত্রী নামিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে।

একপর্যায়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন-হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com