শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বরিশালে জেলা প্রশাসনের স্বাস্থ্য বিধি বাস্তবায়নে লঞ্চঘাট টার্মিনালে মোবাইল কোর্ট

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২২৩ বার

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

তারি ধারাবাহিকতায় বরিশালে লকডাউন শেষে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি বাস্তবায়নে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এবং জাবেদ হোসেন চৌধুরী এর নেতৃত্বে আজ রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল লঞ্চঘাটে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় স্বাস্থ্যবিধি অনুসরণে বরিশাল লঞ্চ কর্তৃপক্ষকের সাথে কথা বলা হয় পাশাপাশি যাত্রীদের মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য বিধি অনুসরনের জন্য উৎসাহিত করা হয়।

 

 

এছাড়া বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যথাসময়ে লঞ্চ ছাড়ার এবং নির্ধারিত ভাড়া আদায়ের জন্য লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com