শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বরিশালে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে খাবার বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৯১ বার

মহামারি করোনার এই সময়ে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন এগিয়ে এসেছে সাধারণ মানুষের সেবায়। পিছিয়ে নেই রাজনৈতিক ব্যক্তিরাও। তেমনিভাবে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীরা বিভিন্নভাবে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে অসহায় গরিব দুস্থ মানুষের সেবায় এগিয়ে এসেছে।

 

তারই ধারাবাহিকতায় বরিশাল মহানগরের ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীরা নিজ উদ্যোগে সংগঠনের ব্যানারে অসহায় দুস্থ মানুষের পাশাপাশি পথশিশুদের দুপুরের খাবারের আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা নগরীর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্নের আয়োজনে প্রায় ২০০ জনের খাবার বিতরন করেন।

 

এসময় উপস্থিত থেকে খাবার বিতরন করেন, ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবীর, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা এম এ সোহেল খোকা, বরিশাল জেলা ছাত্র লীগের সহ- সভাপতি এস এম রাজীব, মোহাম্মদ আলী, জাকির হোসেন, জুয়েল, কবীর মুন্সি, রিয়াজ, উৎপল, মো. হারুন, মহানগর ছাত্রলীগ নেতা প্রাঙ্গন খানসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অনান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com