শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ বার

দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই।

আজ শুক্রবার সন্ধ্যায় তার সেই চিরচেনা নগরীর প্যারারা রোডের সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার (পুলক) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

অপরদিকে সদাহাস্যজ্বল সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় একাধিক সিনিয়র সংবাদকর্মীরা জানিয়েছেন, সমকাল পত্রিকা থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশাগ্রস্থ ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com