সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বরিশালের চন্দ্রমোহনে বিএনপি কর্মীদের হামলায় আহত মাদ্রাসা শিক্ষক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬০৯ বার

বরিশাল সদর উপজেলা ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টুমচর গ্রামের আলহাজ্ব আঃ রশিদ খান জামে মসজিদের ইমাম আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলায় নামাজের শেষে ছাত্রলীগের সদস্য মোঃ সাইদুল ইসলাম বাহার এর সাথে এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে বিএনপি সমর্থিত লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন হাবিবুল্লাহ বাহার নামের একজন।

 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এব্যপারে ওই ইউনিয়নের ছাত্রলীগ নেতা ও হাবিবুল্লাহর ছেলে সাইদুল ইসলাম বলেন, আলহাজ্ব আঃ রশিদ খান এর জামে মসজিদের ইমাম মাও. মো. এনায়েত হোসেন আজ শুক্রবার জুম্মার বয়ান করার সময় করোনার মহামারি থেকে রক্ষার্থে মাস্ক প্রয়োজন নেই। মৃত্যু হলৈ এমনীতেই হবে।

এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী কথা বললে নামাজ শেষে তার প্রতিবাদ করে সাইদুল। আর এতেই ক্ষিপ্ত হয়ে একই এলাকার বিএনপি সমর্থিত এবং গাড়ি পোড়ানোর মামলার আসামী মৃত সেকান্দর এর ছেলে মোঃ জসিম হাং ও তার ছেলে মোঃ সাইদ হাং, মৃত সৈজদ্দি হাং এর ছেলে মোঃ রিয়াজ হাং ও বাবুল হাং, মৃত আলী আজিম খান এর ছেলে মোঃ আনছার খানসহ তাদের অনান্য সঙ্গীরা।

 

তিনি আরো জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে সাইদুলকে মারধর করে জসিমসহ অনান্যরা। ছেলেকে মারধর করতে দেখে তার বাবা বর্তমানে চিকিৎসাধীন আলহাজ্ব মাও. হাবিবুল্লাহ বাহার এগিয়ে আসলে তাকেও মারধর করে। এসময় জসিমের স্ত্রী ফরিদা বেগম বসতঘর থেকে দা এনে তার স্বামীকে দিলে সে হাবিবুল্লাকে উদ্দেশ্য করে কোপ দিলে তার মাথায় গুরুতর জখম হয়।

 

এ বিষয় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com