সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

প্রোযোজক রাজ গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৯৩ বার

র্যাবের হাতে আটক হয়েছে প্রোযোজক রাজ। তার বাসা থেকেও মাদক উদ্ধার করেছে র্যাব।

অভিনেত্রী পরীমণির বাসায় যখন অভিযান চলছিলো, ঠিক তখন কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় নজরুল ইসলাম রাজ। তবে র‌্যাবের তৎপরতায় বনানীর বাসা থেকে পালাতে পারেনি সে।

বাসাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।  বুধবার (৪ আগস্ট) বিকেল থেকে বনানীর লেক ভিউ ১৯/এ ১২ নম্বর বাসায় অভিযান শুরু করে র‌্যাব। পরীমণির ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ভয়ানক এলএসডি মাদক ও সিসা উদ্ধারসহ অভিনেত্রী পরীমণিকে আটক করে র‌্যাব।

 

রাত ৮টার দিকে পরীমণির বাসা থেকে অভিযান শেষে তাকে র‌্যাব সদরদপ্তরে পাঠানো হয়।

 

এদিকে বনানীর ৭ নম্বর রোডের ৪৬ নম্বর বাসায় পরীমণির অন্যতম সহযোগী নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।  রাত ৮ থেকে শুরু করে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সিসা মাদক,  সিসা সেবনের সরঞ্জামাদি, সোডা জব্দসহ তাকে আটক করে র‌্যাব।

 

রাত ১০টা ৪০ মিনিটে র‌্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত হায়েচ মাইক্রোবাসে করে রাজকে বনানীর বাসা থেকে বের করা হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র‌্যাব। অভিযানে বিকৃত যৌনাচারের সরঞ্জামও উদ্ধার করা। সঙ্গে রাজের সহযোগী ও তার প্রোডাকশন ম্যানেজার সবুজ ও অন্য এক সহযোগীকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com