রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

টানা বর্ষনে পটুয়াখালীতে জনজীবন বির্পযস্ত

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার

পটুয়াখালীতে টানা বর্ষন এবং ঝড় হাওয়ায় জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। গত ২ দিনের বর্ষনে জেলার অধিকাংশ প্রধান সড়ক জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

 

পটুয়াখালী আঞ্চলিক আবোহাওয়া অফিসের তথ্যমতে জেলায় গত কয়েকদিনে মোট বৃষ্টিপাত ১৭১ মি.মি রেকর্ড করা হয়েছে।

 

এদিকে উপকুলীয় অঞ্চলে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং স্থাণীয় নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবোহাওয়া অধিদপ্তর।

সরেজমিন দেখা গেছে, পটুয়াখালী জেলার নিউমার্কেট, পুরানবাজার, পৌরসভা মোড়সহ অধিকাংশ নিচু এলাকা হাটুসমান পানিতে তলিয়ে আছে। এছাড়াও বৃষ্টির প্রভাবে ঘর থেকে বের হতে পারেনি কর্মজীবী মানুষেরা।

 

অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। থেমে থেমে মুশলধারে বৃষ্টির প্রভাবে বিরম্বনায় পরেছে সাধারন খেটে খাওয়া মানুষ। ১৯ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত মোট বৃষ্টিপাত রের্কড করা হয়েছে ৯৭.৬ মিমি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com