বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৯ বার

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছরের শিশু সিয়ামকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তার বাবা ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক শ্বাসরুদ্ধকর অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে শিশু সিয়ামকে তার বাবা আজিজুল ও সহযোগী আক্তার অপহরণ করে। একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে গলায় হাসুয়া ধরে শিশুটির মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানা ও ডিবি পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

অভিযানে মায়ের পাঠানো বিকাশের ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে।

শিশুটির মা বর্তমানে ভারতে কর্মরত। সেই সুযোগে অর্থ আদায়ের উদ্দেশ্যে বাবা নিজেই এই নৃশংস পরিকল্পনা করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com