সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেলেন ভারতীয় ৩ নাগরিক

সোহেল রানা, হিলি দিনাজপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছেন দুই নারীসহ ৩ ভারতীয় নাগরিক। দিনাজপুর জেলা কারাগারে কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়।

 

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তার কাছে ওই তিন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন। হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটকের পর দিনাজপুর জেলা কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে আজ তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের তথ্যমতে, এদের মধ্য রাজপুত চন্দ্রভান ২০০৯ সালে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে কাজের সন্ধানে প্রবেশ করেছিলো পরে বিজিবির হাতে আটক হলে তিনি ১২ বছরের জেলে থাকার পর আজ তার সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

 

এছাড়াও ঐশী রায় ২০১৮ সালে মামার সাথে বাংলাদেশে বেড়াতে এসে পাসপোর্ট না থাকায় তিনি আটক হন পরে তিনি ৩ বছর জেলে থাকার পর সাজা মেয়াদ শেষ হয় এবং গুলশান বিবি খানপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাবাকে দেখতে আসার সময় বিজিবির হাতে আটক হয় পরে তিনিও ১১ মাসের সাজা ভোগ শেষে আজ দেশে ফেরত গেলেন।

 

ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারতের গুজরাটের আহমেদাবাদ রামল থানার বিনোভা বায়োনাগর গ্রামের ললতা সিং ছেলে রাজপুত চন্দ্রভান সিং (৩৬),দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দাইনুর তেলিপাড়া গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলশান বিবি (৪৫), এবং বাকুরা পশ্চিমবঙ্গ জেলার মেদেনীপুর থানার দমদম এলাকার মৃত শেখর রায়ের মেয়ে ঐশী রায় (২২)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com