সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ বিক্রয়ের আভিযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ বিক্রির অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্ত‌র।

 

যার বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ উঠেছে তার নাম এইচ এম শামীম আহম্মেদ। তিনি ব‌রিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের ফরাজী ওয়ার্কশ‌পসংলগ্ন ফজলুল হক রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের মা‌লিক।

 

তার কাছ থেকে সনদ কেনার দাবি করেছেন মো. সুমন নামে এক ব্যক্তি।  আভিযোগ কারী সুমন বলেন , ‘আ‌মি অষ্টম শ্রেণির সা‌র্টিফি‌কেট কিনতে যাই শামীম আহ‌ম্মে‌দের কা‌ছে। তি‌নি ১০ হাজার টাকা দাবি কর‌লে আ‌মি ৩ হাজার টাকা দিতে চাই। তি‌নি নি‌জেই সই করে সনদ ও প্রত‌্যয়নপত্র দেন।’

 

‘অর্থ লেনদেনের সময় ধারণ’ করা ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়ালে আলোচনার সৃষ্টি হয় বরিশালজুড়ে।

 

এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় শিক্ষক শামীম আহ‌ম্মেদের সঙ্গে। তবে তিনি সব অভিযোগ নাকচ করে গণমাধ্যমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

 

হাতেম আলী কলেজের অধ‌্যক্ষ মু. মোস্তফা কামাল ব‌লেন, বিষয়টি শুনেছি এবং খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

 

মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্ত‌র ব‌রিশা‌লের প‌রিচালক মোয়া‌জ্জেম হো‌সেন গনমাধ্যমকে বলৈন , শিক্ষক শামীমের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হ‌য়ে‌ছে।জবাব পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা  হবে বলে  ওই কর্মকর্তা।

 

স্থানীয় বাসিন্দা আ‌নিসুর রহমান স্বপন ব‌লেন, ‘একজন শিক্ষ‌কের সনদ বি‌ক্রির বিষয়‌টি খুবই দুঃখজনক। য‌দি ওই শিক্ষক এই কাজ ক‌রে থা‌কেন তাহ‌লে তি‌নি জা‌তির জন‌্য কলঙ্ক। বিষয়‌টি তদন্ত ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি কর‌ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com