বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সড়ক দুর্ঘটনায় পাবনায় একজনের মৃত্যু, দুইজন আহত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ বার
পাবনায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত রোলারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন।
 বুধবার মধ্যরাতে(২৩ ডিসেম্বর ) সাড়ে ১২ টায় গয়েশপুরের শালাইপুর তেমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শীতের রাতে কুয়াশায় রাস্তা ভালোভাবে দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত মোঃ মিলন সরদার(৩৫) সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের অন্তর্গত কুমিল্লী গ্রামের মৃত রহমান সরদারের সন্তান। এবং আহত রনি আহমেদ রিপন(২৬) ও শহিদুল শহিদ(৩৫) একই গ্রামের মোঃ তায়জল ও মোঃ খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি আসার পথে রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত রোলারের সাথে ধাক্কা লাগে মটরসাইকেলের। তখন মটর সাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন। পরে তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে মিলন সরদার মারা যান।
গুরুতর আহত না হওয়ায় শহিদুর কে হাসপাতাল থেকে বাড়ি আনা হলেও আহত রনি আহমেদ রিপন বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, আহত রনি আহমেদ রিপন এবারে গয়েশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে মোরগ  মার্কা প্রতীকে নির্বাচন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com