রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

দেশ সেরা লালমোহন হা-মীমের দুই শিক্ষার্থীকে সম্মাননা মেডেল দিলেন বিভাগীয় কমিশনার

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার
দেশব্যাপী আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে প্রাথমিক ও চূড়ান্ত বিজয়ীদের সম্মাননা দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার ও সদ্য পদন্নোতিপ্রাপ্ত স্বাস্থ্য সচিব সাইফুল হাসান বাদল।
জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়।
বরিশাল বিভাগ থেকে জাতীয় পর্যায়ে সেরা ‘ক’ গ্রুপে চূড়ান্ত বিজয়ী হয় ৩ জন। এরা হলেন- ভোলার লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন।
অপরজন হচ্ছেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইম ফেরদৌস অর্পিতা।
‘খ’ গ্রুপে চূড়ান্ত বিজয়ী হন ৭ জন হলেন- পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফারিন মেহনাজ, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের মার্জিয়া দিনু, বরগুনার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ তানজিলা, বরিশাল সরকারি মহিলা কলেজের নুসরাত জাহান জুই ও তাসনিম তিশা, বরিশাল সরকারি ফজলুল হক কলেজের সাজিয়া হক সারা, ভোলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নওশিন তাবাসসুম।
দুই গ্রুপে ৫০ জন করে মোট ১০০ জনকে সারা দেশে চূড়ান্ত করা হয় রচনা ও অনলাইনে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে।
উল্লেখ্য, চূড়ান্ত বিজয়ীদের আগামী দুই বছর প্রতিমাসে ২ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
চলতি বছরের ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এই রচনা ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে এক লাখ ৫১ হাজার ৫১৬ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com