শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

ঝালকাঠিতে অটো চালককে হত্যা

মো: নুরুজ্জামান, ঝালকাঠি ও আরিফুর রহমান আরিফ, নলছিটি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ বার
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা আব্দুস সোবাহান (৬০)। পেশায় তিনি একজন অটো চালক। শুক্রবার সন্ধ্যা সারে ৭ টায় বাড়ি থেকে বের হওয়ার পর তার আর খোঁজ মেলেনি। রাতে বাড়িতে না ফেরায় এদিক সেদিক খোঁজ করতে থাকে পরিবারের লোকজন।
এদিকে শনিবার সকাল ৮ টার কিছু আগে নলছিটির শ্রীরামপুর নামক এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে বিভিন্ন নম্বরে কল করে কথা বলে তার পরিবারের সাথে। নিহতের ছেলে আল মামুন খলিফা ঘটনাস্থলে এসে বাবার লাশ সনাক্ত করেন। মামুন জানায় তার বাবার নাম আব্দুস সোবাহান।
সে পেশায় অটো চালক। সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক আনন্দবার্তা’কে বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষটি তদন্ত করছে। ঘটনাটি কিভাবে সংঘটিত হলো তা তদন্তের পরে বলা যাবে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন শ্রীরামপুর এলাকার ঝালকাঠি-বরিশাল সড়কের পাশ থেকে সোবাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। নিহত সোবাহানের ছেলে আল মামুন বলেন, বাবাকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার ব্যাটারী চালিত অটোরিক্সাটি নিয়েগেছে কে বা কারা।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মামুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com