বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বার
ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার মেয়র হিসেবে তার শেষ কার্যদিবস পালন করেছেন।

 

এদিন দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন গণমাধ্যমকে জানান, ১৪ ডিসেম্বর ছিল মেয়র সেলিনা হায়াৎ আইভীর শেষ কর্মদিবস। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেছেন।

এর আগে ১৪ ডিসেম্বর দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের নির্মাণাধীন ভবনের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। যদি আল্লাহ আমাকে সফল করে। যেহেতু আমি আগামীকাল মনোনয়ন ফরম জমা দিবো। আমি হয়তো আর অফিসেও আসবো না।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭ টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com