বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ দুই পদে ১০ জন মেয়ে সহ ২৮৯ জন পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমাদান

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে শীর্ষ দুই পদের জন্য (সভাপতি ও সাধারণ সম্পাদক) ২৮৯ জন পদপ্রত্যাশী জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে হাবিপ্রবি ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী ও উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীরা কর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে এসে জীবন বৃত্তান্ত প্রদান কার্যক্রমে অংশ নেয় এবং জীবনবৃত্তান্ত প্রদান করেন।

জীবনবৃত্তান্ত সংগ্রহের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা সকলের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছি। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ সিভি জমা দিয়েছেন। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে হাবিপ্রবিতে এসেছি। আশা করি দ্রুত সময়ের মাঝে কেন্দ্রীয় নেতাদের সাথে সমন্বয় করে হাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি দেওয়া সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের নৈতিক দিক বিবেচনা করা হবে, সংগঠনের সংবিধান পরিপন্থী কোনো কাজের সঙ্গে যুক্ত কিনা তা দেখা হবে এবং পদ প্রত্যাশীরা অগ্রাধিকার পেতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ থাকতে হবে।

কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী বলেন, হাবিপ্রবিতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থী হিসাবে ১০ জনের মতো মেয়ে সিভি জমা দিয়েছেন।

বাকি প্রায় ২৭৯ জন ছিল ছেলে প্রার্থী। অতীতে হাবিপ্রবিতে কী হয়েছে না হয়েছে সেদিকে লক্ষ্য না রেখে আমরা সামনের দিনে একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই যাতে করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা কাজ করে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে সিভি আহ্বান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com