শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

মাশরাফি আগ্রহ প্রকাশ করলে তাকে জাতীয় দলের পরামর্শক বা কোচের ভূমিকায় নিযুক্ত করা হবে- পাপন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার

মাশরাফি বিন মুর্তজা আগ্রহ প্রকাশ করলে তাকে জাতীয় দলের পরামর্শক বা কোচের ভূমিকায় নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফিকে বোর্ড জাতীয় দলের সাথে চায় বলেও জানিয়েছেন তিনি।

 

সাবেক অধিনায়ক মাশরাফি ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা না করলেও জাতীয় দলে খেলোয়াড় হিসেবে তার ফেরার আর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে অধিনায়ক হিসেবে মাশরাফি যে রকম সফল ছিলেন, তাতে অনেকেই তাকে জাতীয় দলের সাথে রাখার পক্ষে।

এজন্য অনেকেই সাবেক এই অধিনায়ককে কোচ বা পরামর্শক হিসেবে জাতীয় দলে যুক্ত করার দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি, জেপি ডুমিনি, মাহেলা জয়াবর্ধনে তাদের উত্তরসূরিদের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলে জোরালো হয় মাশরাফিকে পরামর্শক বা কোচ হিসেবে দলের সাথে রাখার দাবি।

 

এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মাশরাফি আসতে চাইলে তাকে যুক্ত করা হবে জাতীয় দলের সাথে। পাপন বলেন, ‘মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে।

তবে মাশরাফির সাথে এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা হয়নি বলে জানান পাপন। তিনি বলেন, এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com