রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

চরবাড়িয়ার সুলতান বাদশা হত্যা মামলার ফাঁসির আসামি আনোয়ার ঢাকা থেকে গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার

বরিশালের চরবাড়িয়া লামছগড়ির সুলতান বাদশা হত্যা মামলার এক যুগ পর ২ নং ফাঁসির আসামি মো. আনোয়ার হোসেনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

 

আনোয়ার হোসেন কাউনিয়া থানা এলাকার লামছড়ি গ্রামের মৃত. আ: কাদের খানের ছেলে।

গতকাল রোববার রাত ৮ টার দিকে ঢাকার আশুলিয়া থানার কাঠগোড়া এলাকা থেকে তাকে আটক করা হযেছে।

 

আটককের বিষয় কাউনিয়া থানার এএসআই আ. হালিম বলেন, লামছগড়ির আ. রহিম বাদশা হত্যা মামলার ২ নং ফাঁসির আসামি মো. আনোয়ার হোসেনকে গোপন সংবাদের ভিত্তিত্বে আশুলিয়া থেকে ওসি (তদন্ত) ছগির হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

 

এএসআই আ. হালিম আরো বলেন, ব্যবসায়িক দ্বন্ধের জেরে ২০১০ সালের ৩ জুন চরবাড়িয়া লামছড়ি এলাকার সুলতান বাদশাকে নগরীর পোর্ট রোডের স্বাগত আবাসিক হোটেলে বসে হত্যা করা হয়।

 

ওই ঘটনায় কোতযালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার নং১১/২০১২। মামলার তদন্তের জনের নাম সরাসরি উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

 

ওই মামলার সকল স্বাক্ষ প্রমান সাপেক্ষে ২০১৩ সালের ১১ নভেম্বর আদালতের রায়ে আসামিদের ফাঁসির আদেশ দেয়া হয়।

 

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। সেই হিসেবে গোপন তথ্যের ভিত্তিত্ত্বে গতকাল রাতে আটকের পর আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য এখনো মামলার প্রধান আসামি পলাতক রয়েছে।

এই অভিযানে সহযোগিতা করেন, এসআই হুময়ুন, এএসআই আ. হালিম, এএসআই সাইফুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com