মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

কলারোয়ায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফশী বোরো প্রনোদনায় প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

”কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগান কে সামনে রেখে কলারোয়ায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফশী বোরো প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রিড বীজ এবং উফশী বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

 

কলারোয়া উপজেলা কৃষি পুনবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শুভ উদ্বোধনের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রিড বীজ এবং উফশী বীজ ও সার বিতরণ করা হয়।

 

২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল উফশী জাতের বীজ ও সার বিনামূল্যে ১৬০০ জন উপকারভোগী কৃষকের মাঝে ৮০০০ কেজি (ব্রি দান-৬৭,ব্রি ধান ৭৪ব্রি ধান -৮১ ও বিনা ধান-১০) এবং ডিএপি সার ১৬০০০কেজি, এমওপি সার ১৬০০০ কেজি, এবং এসএল -৮এইচ জাতের বীজ ২৫০০ জন উপকারভোগী কৃষকের মাঝে ৫০০০ কেজি হাইব্রিড এসএল-৮এইচ বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এমরান হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম এবং সোনাবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বেনজির হেলালসহ প্রান্তিক কৃষকগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com