শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

বরিশালে প্রতারনা করে কোটি টাকার মালসহ উধাও এমআর কোম্পানী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ বার

আবারো বরিশালে হায় হায় কোম্পানীর চক্করে পরে সর্বশান্ত হয়ে পড়েছে বরিশালের ব্যবসায়ি ও চাকুরী প্রত্যাশী বেশ কয়েকজন যুবক ও নারী।

 

হাতিয়ে নিয়েছে কোটি টাকার মালামাল। এ ঘটনায় আজ বুধবার (১লা ডিসেম্বর) সকালে বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বেশ কয়েকজন ভূক্তভোগী।

 

একই সাথে তাদের সকলের অভিযোগ শুনেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

 

ভূক্তভোগীরা জানান, গত ২ মাস আগ থেকে বরিশালের স্থানীয় পত্রিকার বিজ্ঞাপন মারফত প্রকাশ হয় যে আর এম গ্রুপ কোম্পনী নামে একটি প্রতিষ্ঠানে জনবল নিয়োগ করা হবে।

 

তারই প্রেক্ষিতে ওই অফিসে ম্যানেজার থেকে শুরু করে সকল পদে প্রচুর জনবল নিয়োগ দেযা হয়। আর প্রতিটি নিয়োগের ক্ষেত্রে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত করে সিকউরিটি মানি হিসেবে নেয় মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আমজাত হোসেন কিরন ও ম্যানেজার তুষার।

 

প্রায় ৬০ জন কর্মচারী নিয়োগ দেয় তারা। এতে করে ৩ লাখ টাকার উপরে শুধুমাত্র সিকউরিটি মানি হিসেবে গ্রহণ করে।

তারা বরিশাল নগরীর রুপাতলী এলাকার হিরোন পয়েন্ট ২ এর একটি বাসা ভাড়া নিয়ে অফিস হিসেবে ব্যবহার করতো।

 

ওই অফিসের পণ্য হিসেবে প্রচার করা হতো, গ্রীণ গ্যাস, বিভিন্ন কসমেটিক্স ৪০ ধরনের, ৩২ ধরনের খাবার ও পায়ে চালিত গাড়ির রিনসহ আরকেবি গ্রুপের মালামাল।

 

এদিকে অফিসের হিসেবে ১১ লাখ টাকার মোবাইল ফোন ক্রয় করা হয, ৩লাখ টাকার ফার্নিচার, ৩৩ লাখ টাকার কম্পিউটার, ফ্যান ও এসি ৯ লাখ টাকার এই মালামাল ক্রয় করা হয়, যার সবই বাকি।

তাদের বহনের জন্য ভাড়া করা হয় ৩ টি দামি প্রাইভেটকার। সেগুলোও ছিলো বাকিতে।

ওই টাকা দেয়ার জন্য নির্ধারিত সময় ছিলো আজ বুধবার (১লা ডিসেম্বর)।

কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরে ১২ টার মধ্যেই অফিসে থাকা সব মালামাল গাড়িতে ভরে প্রতারক চক্রটি নিয়ে যায়।

এবিষয় ভূক্তভোগী মাহফুজুর রহমান মিলন বলেন, মঙ্গলবার দুপুর ১২ টায় সকল পাওনাদার অফিসে এসে তাদের পাওনা টাকা চাইতে যায়। এর পরপরই অফিসের চিত্র পরিবর্তন হতে থাকা।

 

গতকালকের ঘটনার পর আজ অফিসে তালা মেরে ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। তাদের ব্যবহারিত মোবাইলে ফোন করলে বন্ধ দেখে সন্দেহটা সত্যি হয় যে তারা সকল মালামালসহ পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com