শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ট্রলার চালকের লাশ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ বার

বরিশালের বানারীপাড়ার ব্রাহ্মণকাঠী গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে কাঠভর্তি ট্রলারের ধাক্কায় ডুবে যাওয়া অপর ট্রলারের নিখোঁজ চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ট্রলারচালক কামাল শেখের (৫২) লাশ উদ্ধার করেন।

কামাল পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ‘মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌপথে নুরনবীর ট্রলার মুদি মালামাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাচ্ছিল। পথে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমআর রাফসান নামের কাঠভর্তি অপর একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল নিখোঁজ হন। বুধবার সকাল থেকে ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে।

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসকর্মীরা কামাল শেখের লাশ উদ্ধার করেছে। কাঠবাহী ট্রলার জব্দ এবং এর চালক আল-আমিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

দুপুরে লাশটির ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com