বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ ও দুজন নিখোঁজ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের লোকজন।

 

এ সময় প্রকাশ্যে তার ভাই মিজানের নেতৃত্বে হামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলির ঘটনা ঘটেছে।

এতে ছয়জন গুলিবিদ্ধ ও দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে প্রথমে স্থানীয় মোশারফ মেম্বারের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে তার সমর্থকদের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দিতে বাধা দেওয়ার সময় মিজানের নেতৃত্বে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি শুরু করলে আটজন গুলিবিদ্ধ হন।

 

এর মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ দুজন হলেন- নাম ইউসুফ ও রেনু। গুলিবিদ্ধ বাকি আটজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাবো।

 

সূত্র: বা/ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com