শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

জাতীয় পার্টির নেতাদের আওয়ামী লীগের দালাল বলে ডাকে- সংসদে জাপা মহাসচিব

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার
ফাইল ফটো

সাধারণ জনগণ জাতীয় পার্টির (জাপা) নেতাদের আওয়ামী লীগের দালাল বলে ডাকে বলে মন্তব্য করেছেন জাপা মহাসচিব মুজিবুল হক। তিনি বলেছেন, ‘সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে।

 

আজ শনিবার জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাপা মহাসচিব এ কথা বলেন।

 

বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে আলোচনায় বিরোধী দলের একাধিক সদস্য সরকারের সমালোচনা করেন। মুজিবুল হকও টঙ্গী-গাজীপুর সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

 

সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের শুধু বিরোধিতা না করে সরকারের ভালো কাজের প্রশংসা করারও আহ্বান জানান বিরোধী দলের প্রতি।

 

এরপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় উঠে মুজিবুল হক চুন্নু বলেন, তারা সরকারের ভালো কাজের প্রশংসা করেন না, এটা ঠিক নয়। সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, জনগণ এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব, বলেন। আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে তো কিছু করার নেই।

 

এর আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে জাপা মহাসচিব বলেন, ‘এই সরকার অনেক কাজ করেছে। কিন্তু ৭-৮ বছর ধরে টঙ্গী-গাজীপুর সড়কে ভয়াবহ অবস্থা। এখানে যাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ইহজগতে এই রাস্তা হয়ে আর যাওয়া যাবে কি না, তা তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com