বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বিনাচাষে সরিষা আবাদ করে সফলতা এনেছেন আটঘরিয়ার কৃষকরা

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার
পাবনার আটঘরিয়া উপজেলার কৃষকরা বিনা চাষে সরিষার আবাদ করে সাফলতা এনেছে। এ পদ্ধতিতে সরিষার চাষ করে তিন ফসলি ধানী জমি থেকে বাড়তি ফসল হিসেবে বিপুল পরিমাণ সরিষা উৎপাদন হচ্ছে।
কৃষকদের মাঝে প্রচারের মাধ্যমে আরো বৃহৎ পরিসরে এই পদ্ধতিতে সরিষা চাষ করে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ জানান, আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত আটঘরিয়া উপজেলায় বিপুল পরিমাণ জমি অলস পড়ে থাকে। এই সময়টা কাজে লাগিয়ে বাড়তি ফসল হিসেবে টরি-৭, বিনা চাষে সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে স্থানীয় কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬টি ব্লকে দুই জাতের বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে।
মোট সরিষা চাষ করা হয়েছে ২৩শ ২০ হেক্টর জমিতে। চাষ করে আবাদ হয়েছে ৬শ ১৫ হেক্টর জমিতে এবং বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে ১৭শ ৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩শ ৫৩ মেট্রিক টন।
আটঘরিয়া পৌরসভা সদর ধলেশ্বর (কেরানির ঢাল) ব্লকের বিনা চাষে সরিষার আবাদ করা আবু দাউদ জানান, তিনি এবছর চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে বিনা চাষে সরিষা চাষ করছেন।
এতে করচ হয়েছে ১০হাজার টাকা। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো আশা করছেন প্রতি বিঘা জমিতে ৪-৫ মণ করে ফলন হবে। এতে তাঁর ৪৫-৫০ হাজার টাকা লাভ হবে।
আটঘরিয়ার উপজেলার পৌরসভার উত্তরচক মহল্লার আদর্শ কৃষক আব্দুল খালেক জানায়, এই পদ্ধতিতে উৎপাদন ব্যয় কম হবে বলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। এই পদ্ধতি এখন কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।
আমরা এবছর বারি সরিষা-১১, বারি সরিষা-১৪ ও টোরি-৭ জাতে সরিষার আবাদ করেছি। আমরা আশা করছি এবছর সরিষার ভালো ফলন পাবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com