শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়ায় মোটরসাইকেল পথরোধ করে হামলা, মারধর ও ছিনতাই 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বার
কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধের জের ধরে মোটরসাইকেল পথরোধ করে হামলা চালিয়ে মাসুম বিল্লাহ (৩৫) কে মারধর করে নগদ টাকা ছিনতাই’র ঘটনা ঘটেছে।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত মাসুম বিল্লাহ জানান, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ওই স্কুলের সহকারী শিক্ষক আকতার এর সাথে ঝগড়া হয়। আকতার কলাপাড়া থানায় জানালে পুলিশ এসে শান্তিপূর্ণ সমাধানের জন্য থানায় আসতে বলেন।
তাই শান্তিপূর্ণ সমাধানের জন্য সন্ধ্যায় থানার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিল। এমন সময় বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি পথ রোধ করে হারুন মোল্লার নেতৃত্বে ৪ জন আমাকে মারধর করে।
তিনি আরও জানান, জমির দলিল রেজিস্ট্রেশন করার জন্য সাথে থাকা নগদ ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনা শুনে কলাপাড়া থানার ওসি মো. জসীম, ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান কলাপাড়া হাসপাতালে গিয়ে মাসুম বিল্লাহর বক্তব্য নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com