বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনার আতাকুলায় স্কুল ছাত্র খুন

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার

পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলায় কৌশিক হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কৌশিক উপজেলার আতাইকুলা থানার গাঙ্গোহাটি গ্রামের হারুন প্রধানের ছেলে। সে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

 

নিহত কৌশিকের মা জাহানারা খাতুন বলেন, সকালে তার ছেলে কৌশিক বাড়ি থেকে বের হয়ে সারাদিন আর বাড়িতে ফেরেনি।

 

অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সন্ধ্যার পরে স্থানীয় মেহগনি বাগানের মধ্যে একজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন।

 

খবর পেয়ে পাবনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

 

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কারা, কি কারনে, কিভাবে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com