শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

কলাপাড়ায় জমিজমা বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩২৭ বার

কলাপাড়ায় জমিজমা বিরোধে নিজের জমিতে ধান কাটতে আসলে আতিকুর রহমান সালাম (৫৬) ও তার ছেলে আরিফ বিল্লাহ রাসেল (৩১) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

স্থানীয়রা তাদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার (২০ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত আতিকুর রহমান সালাম জানান, ঘটনার দিনে গ্রামের বাড়িতে আমি ও আমার ছেলে নিজের জমিতে ধান কাটতে যাই।

পূর্বের জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের আ. জলিল, আ. কালাম, হাবিব, ওবায়দুল, তোফাজ্জল, নাহিম, মোস্তাফিজুর সরদার, সফিউল সরদার সহ ২০/২৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় আমার ছেলের গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ও হাতে স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো জানান, ওদের বিরুদ্ধে এরআগেও কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। আমি এ ঘটনায় বিচার চাই।

এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com