শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

কুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার

ঢাকার সাভারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে সাভারের ডগরমোড়ার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

নিহত সবুজ মণ্ডল বাগেরহাট সদরের চাঁদপুর গ্রামের নিরঞ্জন মণ্ডলের ছেলে।

 

পুলিশ জানায়, কুয়েটে পড়ুয়া শিক্ষার্থী সবুজ বুধবার সাভারে তাঁর ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। সকালে ওই বাসায় সবুজকে বাসার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

 

পরে পুলিশকে জানানো হলে সবুজকে নামানোর পর তাঁকে মৃত পাওয়া যায়।

 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com