শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি, এটা কি যথেষ্ট নয়?- শেখ হাসিনা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২০৪ বার
ফাইল ফটো

সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি, এটা কি যথেষ্ট নয়?

বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে আপনাকে হত্যা করতে চায়, তাকে আপনি কি ফুলের মালা দিয়ে নিয়ে আসবেন? আমাকে মারতে অনেক চেষ্টা করেছে।

 

এরপর খালেদার ওপর আমায় মায়া দেখাতে বলেন। আমার হাতে যেটুকু আছে, তার মাধ্যমে তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছি।

 

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার কাছে চান কিভাবে বলেন তো? খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে, এটাই তো বেশি। তাকে যে কারাগার থেকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি, এটা কি যথেষ্ট নয়?

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ইলেকশন নিয়ে প্রশ্ন করে কীভাবে। জিয়া হ্যাঁ-না ভোটের মাধ্যমে এসেছে। এরপর তার অন্য নির্বাচনগুলো কি নির্বাচন ছিল? ১৯৮১ সালে নির্বাচনে কী হয়েছিল, তা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? ইলেকশন কিভাবে করবে তারা। করতে হলে সাংগঠনিক শক্তি দরকার, তা তো তাদের নাই।

 

তিনি বলেব, তৃণমূলে এমনভাবে উন্নয়ন করেছে আওয়ামী লীগ, তাতে সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। তারা গ্রেনেড হামলা, গুপ্ত হত্যা ইত্যাদির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বিদেশে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের নেতারা। তারা ক্ষমতায় এসেছে অস্ত্রের মাধ্যমে।

সূত্র: বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com