শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কলাপাড়ায় চাকামইয়া ইউপিতে তৃণমূলের ভোটে শীর্ষে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার

পটুয়াখালীর কলাপাড়ায় তৃণমূলের ভোটে নৌকা প্রতীকের পছন্দের শীর্ষে থাকা চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মকবুল হোসেনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মকবুল হোসেনের ছেলে মোঃ ফেরদৌস।

লিখিত বক্তব্যে মোঃ ফেরদৌস দাবি করেন, তার বাবা তৃণমূলের ভোটে শীর্ষে থাকায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত এর স্ত্রী হোসনেয়ারা বেগম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করেন।

 

তিনি আরো জানান, হুমায়ুন কবির কেরামত ভিজিএফের ৫৮০কেজি চাল আত্মসাতের অভিযোগে এক সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। ওই অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

এসব কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরোধিতা করায় তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

 

তাই কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁরা এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। এসময় চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খোকন গাজীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com