বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় নৈশ প্রহরীকে বেঁধে মাদ্রাসায় চুরি

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার

পাবনার আটঘরিয়া উপজেলার কদমডাঙ্গা এ এন দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী সেলিমকে হোসেনকে বেঁধে রেখে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার চাঁদভার ইউনিয়নের এই মাদ্রাসায় চুরির ঘটনাটি ঘটে।

 

সংগবদ্ধ চোরদল এসময় মাদ্রাসায় অবস্থিত সাব মারসিবল চুরি করে নিয়ে যায়। নৈশ প্রহরীকে বাঁধা অবস্থায় নির্মানাধী শ্রমিকরা উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে।

 

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিজ মন্ডল বলেন, সোমবার রাতে অত্র মাদ্রাসার চারতলা নতুন ভবন নির্মাণ কাজের মিস্ত্রি তালেব হোসেন পানির প্রয়োজনে সাবমারসিবল এর কাছে আসলে নৈশ প্রহরী সেলিমকে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়।

 

তৎক্ষণাৎ মিস্ত্রী তালেব অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক এস এম লুৎফর রহমানকে ফোন দিলে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হোন। নৈশ প্রহরী সেলিমের অবস্থা আশংকাজনক হওয়ায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে আটঘরিয়া থানা লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র পরিদর্শ ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com