শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার হত্যার মূল পরিকল্পনাকারী জাকির এবং সাইফুল গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের (৭২) পাওনা ১২ লাখ টাকা ও জমি আত্মসাৎ করতেই তাকে হত্যার পরিকল্পনা করেন জাকির হোসেন। পরিকল্পনা অনুযায়ী তাকে ছুরিকাঘাতে হত্যা করেন মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম।

 

গতকাল রবিবার দিবাগত রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাব-২ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির হোসেন (৩৭) এবং সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করে।

 

এর আগে, গত ১১ নভেম্বর সন্ধ্যার পর শ্যামলী হলিলেন এলাকায় আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহত আনোয়ারের ছোট বোন ফেরদৌস সুলতানা (৫৯) আদাবর থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনাটি সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে, জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com