শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

রাজধানীতে পানের ভাজে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার

রাজধানী শ্যামপুর পোস্তগোলা এরাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় পানের ভাজে করে ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৬৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়৷ যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। গ্রেফতারকৃতদের নাম মোঃ আইয়ুব (৩৫), আব্দুস শুক্কুর (৫৪) ও মোঃ আমির হোসেন (৬৫)।

 

র্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র সীমান্তবর্তী জেলা হতে পানের ডালায় করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পান ব্যবসায়ী ছদ্মবেশধারী ৪/৫ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে তাদের সাথে থাকা পানের ডালা তল্লাশি করে পানের ভাজে ভাজে ৩২৬টি প্যাকেটে সর্বমোট ৬৫,১০৫ (পঁয়ষট্টি হাজার একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

 

গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুস শুক্কুর এর নামে পতেঙ্গা মডেল থানায় মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com