বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার
ছবি- ফাইল ফটো
পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শনিবার (১৩ই নভেম্বর) দুপুরের ১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- চাটমোহর উপজেলার পাচুরি গ্রামের মতিন বিশ্বাসের মেয় সিথি বিশ্বাস (১৮) ও সদর উপজেলার চরঘোষপুরের শরিফ রহমানের ছেলে শিশু সন্তাস আব্দুর রহমান (৮ মাস)।

এলাকাবাসী জানায়, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী একটি ড্রাম ট্রাকের চাকা ফেটে যায়। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারীচালিত ভ্যান এর সাথে সংঘর্ষ ঘটলে শিশুসহ ৭ জন আহত হয়।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

পাবনা সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম আনন্দবার্তা২৪ কে বলেন, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর একজন শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরো তিনজন। এই ঘটনার পরে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com