রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কলাপাড়ায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৯৩ বার

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বেলা ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার আয়োজনে পৌর শহরের মনোহরি পর্টি শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক থেকে দলীয় পতাকা সহকারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

পরে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সমাম্পাদক কমরেড নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমরেড আতাজুল ইসলাম, কমরেড জি.এম মাহবুবুর রহমান প্রমূখ।

 

এসময় কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সদস্য প্রভাষক রফিকুল ইসলাম, অমল কর্মকারসহ সচেতন নাগরিক সমাজের এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তেলের মূল্য কমানো এবং লঞ্চ ও গণ পরিবহনের ভাড়া কমানোর জাবি জানান। এছাড়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং সরকারের কাছে গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com