শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

প্রকাশ্যে গৃহপরিচারিকাকে মারধরে অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার
ফাইল ফটো

বরিশাল নগরের দক্ষিন আলেকান্দা এলাকায় ১৪ বছরের এক গৃহপরিচারিকাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (১২ নভেম্বর) রাতে ওই এলাকার হাজী বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মারধরকারীরা।

 

এদিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছেন। সর্বোশেষ তথ্যানুযায়ী, ওই গৃহপরিচারিকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

 

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত বাড়ির পাশের সড়কে ওই গৃহপরিচারিকাকে প্রকাশ্যে মারধর করছিলেন বাইতুল যুননুরাইন বাড়ির মালিক ও শিক্ষক এ কে এম হুমায়ুন কবিরের স্ত্রী।

 

এসময় হুমায়ুন কবিরও সেখানে দাড়িয়ে ওই শিশু গৃহপরিচারিকাকে বকা-ঝকা করছিলেন। বিষয়টি স্থানীয় সবার চোঁখের সামনে ঘটলেও হুমায়ুন কবিরের জামাতা পুলিশের উর্ধতন কর্মকর্তা হওয়ায় কেউ তাতে বাধা দেয়নি, তবে গোপনে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন প্রতিবেশীরা।

 

নির্যাতিতা কিশোরী জানায়, সে নেত্রকোনার দুর্গাপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।কিছুদিন ধরে এ বাসায় তিনি কাজে আসেন। বাসার নানু (হুমায়ুন কবিরের স্ত্রী) এরমাঝেই কয়েকবার মারধর করেছে। সর্বোশেষ স্বর্নালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ তুলে নির্যাতন করলে সে পালি যাওয়ার চেস্টা করে।

 

আশাপাশে আশ্রয় চাইলেও হয়রানির শঙ্কায় তাকে কেউ আশ্রয়ও দিতে রাজি হয়নি। বাধ্য হয়ে গৃহকর্তার বাসার সামেন দাড়িয়ে থাকে সে।এসময় স্বর্নালংকার ও টাকা নেয়ার অপবাদ দিয়ে নানু (হুমায়ুন কবিরের স্ত্রী) তাকে প্রকাশ্যে রাস্তায় চুলের মুঠি ধরে মারধর করে।এতে সে মুখে, মাথায়,হাতে ও পায়ে আঘাত পায়।

 

তিনি জানান, আজ নানু ও তমা আন্টি মারধর করলেও নানা (হুমায়ুন কবির)শুধু বকাঝকা করেছেন।

 

এ বিষয়ে শিক্ষক এ কে এম হুমায়ুন কবির ও তার স্ত্রী জানান, গত শনিবার মেয়েটি তাদের বাসায় আসেন। তাকে তার নাতনিকে দেখভালের জন্য আনা হয়েছে। হৃদয় নামের এক ছেলের সাথে তার সম্পর্ক রয়েছে,প্রতিদিন ওই ছেলের সাথে কথা বলে। যার সাথে চলে যাওয়ার কথা শোনার পর থেকেই তারা বিপাকে রয়েছেন।

 

এছাড়া হুমায়ুন কবির দাবি করেছেন কখনো তিনি ওই গৃহপরিচারিকাকে মারধর করেননি। আর তার স্ত্রী বলছেন, আজ ঘর থেকে পালিয়ে যাওয়ার কারনে তারা হয়রানির শিকার হয়েছেন, হয়রানি করার জন্যই দুইটা দিয়েছেন। এছাড়া ওই গৃহপরিচারিকা পরে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন।

 

এদিকে স্থানীয়রা জানান, নির্যাতনের প্রতিবাদ করায় তাদেরও দেখে নেয়ার হুমকী দেন ওই শিক্ষক ও তার পরিবারের সদস্যরা। শিক্ষকের মেয়ের জামাতা অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় এ বিষয়ে বাইরের কাউকে নাক না গলানোর হুশিয়ারী দেন তারা।

 

তবে ওই দম্পতি দাবি করেছেন, তারা কাউকে কোন ভয়ভীতি দেখাননি, তাদের জিনিস-গয়না নিয়ে গেছে এটা বলেছি।

 

এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায়।

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার বলেন, আমরা ওই গৃহপরিচারিকাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছি। তার বাবা-মায়ের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের আসতে বলা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com