বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

১৪টি আইপি টিভি শর্তসাপেক্ষে নিবন্ধনের অনুমতি

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার

প্রথম পর্যায়ে ১৪টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনকে (আইপি টিভি) শর্তসাপেক্ষে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

 

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

নিবন্ধনের অনুমতি পাওয়া আইপি টিভিগুলো হলো : মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসী বাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েজ টিভি, জে এ টিভি, নিউজ২১ বাংলা টিভি, জাগরণী টিভি, সবেহপ্রাইম টিভি, দেশবন্ধু টিভি ও সিএইচডি নিউজ২৪ টিভি।

 

নিবন্ধনের শর্তে বলা হয়, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে ২০১৪ সালের জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০) সালের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র, নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এসব আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড যথাযথভাবে মেনে চলতে হবে। সরকার প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

 

অননুমোদিত সম্প্রচারে থাকায় সম্প্রতি ৫৯টি অনিবন্ধিত আইটি টিভি বন্ধ করে দেয় বিটিআরসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com