বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

স্ত্রী-মেয়েকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২১৭ বার

পারিবারিক কলহের জের ধরে আশুলিয়ায় স্ত্রী রোজিনা আক্তার ও ৯ বছরের মেয়ে সুমাইয়া আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে আত্নহত্যা করেছে স্বামী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলী মালিকানাধীন টিনসেট বাড়ির একটি কক্ষে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত রোজিনা আক্তার ও স্বামী সবুর আলী কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার চরগোরুক মন্ডল গ্রামের বাসিন্ধা।

 

রোজিনা আক্তার একটি পোশাক কারখানা চাকরি করতো ও সবুর অটোরিকশা চালক ছিলেন। শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো।

 

নিহতের স্বজন ও পুলিশ জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। দুইদিন ধরে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের।

 

পরে প্রতিবেশীর কক্ষে থেকে টিনের ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি আশুলিয়া থানা পুলিশ অবহতি করে।

 

নিহতের বোন রাশেদা আক্তার জানান, অটোরিকশা কিনে বুধবার দিন প্রথমে বের হয়। তবে সেই অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে ভয়ে স্ত্রী ঘটনাটি জানায়নি।

 

তবে পরদিন বিষয়টি স্ত্রী টের পেয়ে যায়। তারপর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। স্ত্রীর টাকায় কিনে দেওয়া অটোরিকশা চুরি হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবী তার।

 

আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করি।

 

প্রাথমিক ধারনা স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে আত্নহত্যা করেছে স্বামী।

 

ঘটনাটি দুইদিন আগে হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না। তাদের আত্নীয়-স্বজনের সঙ্গে কথা বলে ও আরও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com