শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

সেই ঐতিহাসিক হোটেলে বাবার প্রায় ৫০ বছর পর উঠলেন শেখ হাসিনা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার

জলবায়ু সম্মেলনের তিন দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় অপরাহ্ণে গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছেছেন। সেখানে তিনি সেই বিখ্যাত ক্লারিজ হোটেলে উঠেছেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৮ জানুয়ারি পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পথে যুক্তরাজ্য সরকারের অতিথি হিসেবে উঠেছিলেন।

 

সেই ঐতিহাসিক হোটেলে প্রায় ৫০ বছর পর উঠলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদিন হোটেলের নিচে দলীয় নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে রাখে। শেখ হাসিনা হোটেলে প্রবেশের সময় সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

 

সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান তার ব্যক্তিগত মোবাইলে ভিডিও কল দেন। তখন তিনি মিনিট খানেক দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

 

উপস্থিত যুবলীগ নেতা জামাল খান বলেন, ‌‘এটি একটি অবিস্মরণীয় ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের মমতাময়ী বড় বোনের মতো করে খোঁজখবর নিয়েছেন। আমরা কৃতজ্ঞ।

 

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com