শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহি বরিশাল মহাশ্মশানে দীপালী উৎসব

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার

উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহি বরিশাল মহাশ্মশানে চলছে দীপালী উৎসব।

 

বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যা থেকে মহাশ্মশান প্রাঙ্গনে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।ভূত চর্তুদশ পূণ্য তিথিতে অনুষ্ঠিত হয় এ শ্মশান দিপালী উৎসব।এখানে স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রতিবছরের ন্যায় এবারও জমায়েত হয়েছেন পূজা অর্চ্চণা করার জন্য।

 

স্বজনেরা মনে করেন প্রয়াতদের সমাধিতে পূজা-অর্চ্চণা করলে আত্মা শান্তি পায়। এসময় স্বজনদের সমাধিতে কেউ মোমবাতি, প্রদীপ প্রজ্বলন করেন, আবার কেউ মৃতদের পছন্দের খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে স্মরণ এবং আত্মার শান্তি কামনা করেন।অনেকে গীতা পাঠ এবং কীর্তণও করছেন।

 

এদিকে যাদের স্বজনরা এ দেশে থাকেন না। সেসব সমাধিগুলোকে কমিটির পক্ষ থেকে হলুদ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সমাধিগুলোতে কমিটির উদ্যেগে দিপালী উৎসবের দিন সন্ধ্যায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করা হয়।

 

যদিও সনাতন ধর্মালম্বীরা ছাড়াও শশ্মানে অনেকেই দিপালীর আয়োজন দেখতে আসেন।

 

এদিকে প্রতিবছর ভারত, নেপাল থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সমাধিতে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের জন্য স্বজনরা আসলেও এবারেও করোনা মহামারির কারণে তা ‌কিছুটা বাধাগ্রস্থ হয়েছে।তবে দুর্গাপূজায় কুমিল্লায় ঘটে যাওয়া অঘটনের জন্য দেশের বাইরে থেকে পূণ্যার্থীরা আসেনি বলে জানিয়েছেন আয়োজকরা।

 

শ্মশান কমিটির নেতৃবৃন্দ জানান, প্রায় দুই’শ বছরের পুরানো নগরীর কাউনিয়াতে ৫ একর ৫৯ শতক জমিতে এই মহাশ্মশানের অবস্থান যেখানে ৬৫ হাজারের ন্যায় কাঁচা ও পাকা সমাধি রয়েছে। প্রায় দুইশ বছর ধরে চলা এই উৎসবে সমাধিগুলোতে মোমবাতি প্রজ্বলন করা হয়।

 

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার বলেন, শশ্মানের সার্কি নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ারও নিয়োজিত রয়েছে। এছাড়া করোনার কারনে স্বাস্থ্য বিধি মেনেই সব কিছু করা হচ্ছে।

 

শ্মশানের পুরোহিত বাসুদেব চ্যাটার্জী বলেন, আজ বুধবার সকালে শুরু হওয়া ভূতচর্তুদশ তিথি স্থায়ীত্ব হবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত।

 

আর এ সময়ের মধ্যেই এখানে উপমহাদেশের ঐতিহ্যবাহী দিপালী উৎসব অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী।

 

অপরদিকে ধর্মীয় এই অনুষ্ঠান নির্বিঘ্নে করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার বলেন, নিরাপত্তার চাদরে ঢেকেছেন পুরো এলাকা।

 

প্রসঙ্গত, কবি জীবনানন্দ দাশের পিতা সত্যামনন্দ দাশগুপ্ত, পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত, ব্রিটিশ বিরোধী নেতা বিপ্লবী দেবেন ঘোষ, মনোরমা বসু মাসিমাসহ বহু খ্যাতিমান মানুষের সমাধি রয়েছে এ মহাশ্মশানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com