রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সন্তানের বিরুদ্ধে মামলা করা সেই অসুস্থ বৃদ্ধার পাশে জেলা প্রশাসক; ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার

ভরণপোষণ না দেয়ায় সন্তানের বিরুদ্ধে মামলা করা বরিশালের সেই অসুস্থ বৃদ্ধা মায়ের খোঁজ খবর নিতে এবং তার চিকিৎসা জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

গতকাল ১ নভেম্বর সোমবার সন্ধ্যায় নগরীর বৈদ্যপাড়ায় বৃদ্ধা জাহানুর বেগমের ভাড়া বাসায় গিয়ে তার সাথে দেখা করেন জেলা প্রশাসক।

 

এসময় অসুস্থ জাহানুর বেগমের বড় সন্তান সবুর হাওলাদার ও ছোট মেয়ে সাহিদা আক্তারের কাছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

 

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।

 

বৃদ্ধা জাহানুর বেগমের চার সন্তানের মধ্যে ২ সন্তানের বিরুদ্ধে ভরনপোষন ও চিকিৎসার খরচ না দেওয়ার অভিযোগ এনে গত ২৮ অক্টোবর জাহানূর বেগমের পক্ষে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়।

 

এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারিত হলে জেলা প্রশাসক বরিশালের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার খোঁজ খবর নেন।

 

গতকাল তাকে দেখতে গিয়ে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় বৃদ্ধার সম্পত্তি বিক্রি নিয়ে অন্যান্য সন্তানের সাথে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com