রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

কমিউনিটি পুলিশিং-ডে-২০২১”উদযাপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার

“কমিউনিটি পুলিশিং-ডে-২০২১”উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে আজ শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক, বরিশালের প্রতিনিধি সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল, এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগ, এ্যাড. এস এম ইকবাল, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম, বরিশাল জেলা, কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম, বরিশাল জেলা, কাজী আবুল কালাম আজাদ, সভাপতি, মেট্রোপলিটন প্রেসক্লাব, মোসা: মাসুদা বেগম (দাবাড়ু), সিনিয়র শিক্ষক, হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও  ডা. কবিউল করিম জিলু, হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ।

 

এছাড়া বরিশাল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের শুরুতেই বরিশাল জেলার পুলিশ সদস্যগণ মুমূর্ষুরোগীদের জীবন রক্ষার্থে ব্লাডব্যাংকে সংরক্ষণের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের মেডিসিন ক্লাবের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান করেন।

 

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আলোচকগণ আইন-শৃঙ্খলার উন্নয়ন ও জনকল্যাণে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং এক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

 

আলোচনা শেষে “কমিউনিটি পুলিশিং ডে-২০২১” উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং কৃতী কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানের এ পর্যায়ে পুলিশ সুপার, বরিশালের পক্ষ থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শারীরিক প্রতিবন্ধী জনৈক মোঃ গিয়াস উদ্দিনকে তার জীবিকা নির্বাহের জন্য একটি নতুন ফটোকপি মেশিন প্রদান করা হয়।

 

অবশেষে কমিউনিটি পুলিশিং কে প্রাতিপাদ্য বিষয় হিসেবে ধরে স্থানীয় শিল্পী ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com