শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে বেস্ট হোপ ডায়াগনস্টিকে জড়িমানা, ভুয়া প্যাথলজিস্ট জেলে

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৯৫ বার

ভোলার লালমোহনে বিনা অনুমোতিতে ডায়াগনস্টিক ব্যবসা করায় এক ডায়াগনস্টিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ওই ডায়াগনস্টিকের এক ভূয়া প্যাথলজিস্টকে আটক করে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

 

বুধবার দুপুরে লালমোহন উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম। তবে ডায়াগনস্টিকের মালিককে পাওয়া যায়নি।

 

ওই ডায়াগনস্টিকের মালিক কালমা ইউনিয়নের মো. তরিকুল ইসলাম রনি। জানা গেছে, উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিকের কার্যক্রম চললেও এ ডায়াগনস্টিকের কোন অনুমোদন নেই। ডায়াগনস্টিকে কয়েকজন মেডিকেল অফিসারের নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিলেও ওইসব ডাক্তাররা সেখানে বসেন না।

 

লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. জংশেদ আলম এদের নাম ব্যবহার করে ডায়াগনস্টিকের ভেতরে ও বাইরে বড় করে বিজ্ঞাপন লাগানো আছে। অথচ এ ডাক্তারগণ জানান, তারা এই ডায়াগনস্টিকে বসেন না।

 

কিন্তু এরপরও তাদের নাম ব্যবহার করা হচ্ছে। তাদেরকে নিষেধ করলেও ক্ষমতার প্রভাবে ডাক্তারদের নাম ব্যবহার করছেন। একইভাবে আরো কয়েকজন ডাক্তারও এখানে বসেন না, কিন্তু তাদের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম জানান, বেস্ট হোপ ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে তাদের কোন অনুমোদন পাওয়া যায়নি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মো. রহমান নামে একজনকে আটক করে ৭দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

 

সে ওই ডায়াগনস্টিকের ভুয়া প্যাথলজিস্ট। তার কোন কাগজপত্র নেই। রহমানের বাড়ি ভোলার কালিবাড়ি রোড

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com