রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২০৫ বার
ফাইল ফটো

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে, তা পরে জানানো হবে।

 

দীপু মনি আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

 

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। আগামী ১৪ নভেম্বর থেকে এই পরীক্ষা নেওয়া হবে।

সূত্রঃ বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com