বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি: গ্রেপ্তার আরও ২

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৬১ বার

আশুলিয়ায় সাবেক সেনা সদস্যদের বাড়িতে ডাকাতির ঘটনায় আরও দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গ্রেফতার ডাকাতদের প্রীজন ভ্যানে করে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হয়।

 

এর আগে ২৬ অক্টোবর রাতে কুরগাওয়ের ঢাকা সোসাইটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সোমবার (২৫ অক্টোবর) মনির হোসেন ওরফে আল আমিন (২৭) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হলে তার আদালতে জবানবন্দির ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকার জামাল শিকদারের ছেলে মনির হোসেন ওরফে আল আমিন (২৭), টাঙ্গাইল জেলার বল্লামপুর থানার নাগরপুর গ্রামের জয়নুদ্দিনের ছেলে মোহাম্মদ হেলাল (২৯) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তাড়াইল গ্রামের আবু কালামের ছেলে মোঃ ফুরকান আলী।

 

তারা সবাই আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকার ঢাকা সোসাইটিতে ভাড়া থাকতেন।

 

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর ভোরে ওই এলাকার সাবেক সেনা সদস্য শাজাহানের বাড়ির ২য় তলার জানালার গ্রিল কেটে একজন ভিতরে ঢুকে দরজা খুলে দেয়।

 

এসময় বাইরে থাকা অন্য ১০ থেকে ১২ জন ডাকাত ভিতরে ঢুকে দেশী অস্ত্রের মুখে সবাইকে জিম্মী করে ফেলে। সবাইকে হাত-মুখ ও চোখে বেঁধে ফেলে। পরে লকার ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। নারীদের গায়ে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নেয় তারা। ডাকাতরা সবাই অন্তর্বাস ও মুখে মুখোশ পড়া ছিলো।

 

তাদের শরীরে আর কোন কাপড় ছিল না।

 

এঘটনায় ওইদিন বিকেলেই (১৮ অক্টোবর) অজ্ঞাতদের আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ডাকাতির বলে মনে হচ্ছে।

 

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা। ডাকাতির মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com