বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

নোয়াখালীর মন্দিরে হামলার ঘটনায় সেচ্ছাসেবক দল নেতার জবানবন্দিতে বরকত উল্ল্যাহ বুলু’সহ ১৫ নেতার সম্পৃক্ততার তথ্য গ্রেপ্তার-৮

মো: ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৮ জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত ২৫’শ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন, বিএনপি কর্মী ইউছুফ, হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু, করিমপুর এলাকার ইমরান হোসেন নিশান, রনি, হাজীপুর এলাকার আক্তারুজ্জামান, সোনাইমুড়ী রশিদপুর গ্রামের রবিউল হোসেন ও লক্ষ্ণীপুর সদরের সাহেদুল ইসলাম।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ফয়সাল ইনাম কমলকে সোমবার রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী এর আদালতে হাজির করা হয়। পরে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে কমল চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বরকত উল্ল্যাহ বুলু’সহ বিএনপি-জামায়াতের ১৫জন নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। কমল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লার ঘটনার পর থেকে ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করাসহ উস্কানিমূলক পোস্ট দেয়। কমলকে এ ঘটনার উস্কানীদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে সোমবার তার বিরম্নদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com