বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

গাজীপুরের ইজিবাইক চালককে গলাকেটে হত্যা চক্রের ৬ জন গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার

র‌্যাব-১ এর বিশেষ অভিযানে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোঃ সাইফুল ইসলাম (২৬) কে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই চক্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৬ জন গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাইকৃত ইজিবাইকসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে র‌্যাব।

 

গত ১৫ অক্টোবর দিবাগত রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রীজ থেকে দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার উপর মোঃ সাইফুল ইসলাম (২৬)’কে অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে তার গলা ও পেটে জখম করে ভিকটিমের ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণকালে পথিমধ্যে সে মারা যায়।

গতকাল ২৩ অক্টোবর দিবাগত রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত আজিজুল ইসলাম (১৮), গাজীপুর, মোঃ ইমন খান (১৯), ঢাকা, মোঃ মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম (১৮), ঢাকা, বিজয় আহম্মেদ (১৯), ঢাকা, আলাউদ্দিন (৩০), ঢাকা এবং মোঃ আরজু মিয়া (৩৩), গাজীপুর’দেরকে আটক করে।

 

এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি ছুরি, ছিনতাইকৃত ১ টি ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা জানায়। আসামী মোঃ আজিজুল ইসলাম, ইমন ও পলাতক আসামী জুয়েল অটোরিক্সা চালকের হাত-পা বেঁধে ও মুখে কচটেপ লাগিয়ে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের সহযোগী বিজয় ও হৃদয় প্রকাশ মাসুমকে ফোন করে ডিএমপি, ঢাকার উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় আসতে বলে।

 

পরবর্তীতে তারা একত্রিত হয়ে ময়নারটেক হতে হরদি যাওয়ার জন্য ভিকটিম মোঃ সাইফুল ইসলামের ইজিবাইক ২০০ টাকায় ভাড়া করে। ইজিবাইকটি ঘটনাস্থল পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬, রোড নং-২০২ এর ৫৮ নং ব্রীজ থেকে অনুমান ১০০ গজ দক্ষিণে ফাঁকা জায়গায় রাস্তার ওপর পৌঁছামাত্র জুয়েল তার সাথে থাকা ছুরি দিয়ে ইজিবাইক চালক ভিকটিম মোঃ সাইফুল ইসলামের গলায় পোচ দেয় ফলে সে নিচে পড়ে যায়।

 

পরবর্তীতে আজিজুল তার কাছে থাকা ছুরি দিয়ে এবং ইমন জুয়েলের ছুরি নিয়ে ভিকটিমের শরীরের পিছনে দুইটি করে পোচ দেয়। এতে ভিকটিম গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে জুয়েল ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেয় ও ইমন অটো রিক্সাটি চালিয়ে গাজীপুরের পুবাইল মিরের বাজারে দিকে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com